শিরোনামঃ

রাজশাহীতে আমবাগান থেকে ১৬ ককটেল ও ৪ পেট্রোল বোমা উদ্ধার

ডেক্স নিউজ
রাজশাহীতে আমবাগান থেকে ১৬ ককটেল ও ৪ পেট্রোল বোমা উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

​রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন তালপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৬টি তাজা ককটেল ও চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

​এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহমখদুম থানাধীন তালপুকুরিয়া সিটিগেট-২ কামালচত্বর সড়কের পূর্ব পাশে এবং নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশের একটি আমবাগানে এই অভিযান চালানো হয়। ওই বাগানে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর মণ্ডলের চাষ করা পুঁইশাকের ক্ষেতের ভেতর দুটি শপিং ব্যাগে বিস্ফোরকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল।

​গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুটি শপিং ব্যাগ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে ১৬টি তাজা ককটেল এবং অন্য একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু জব্দ করা হয়।

​উদ্ধারকৃত বিস্ফোরক সদৃশ আলামতগুলো পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতগুলো সংশ্লিষ্ট শাহমখদুম থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।