
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহমখদুম থানাধীন তালপুকুরিয়া সিটিগেট-২ কামালচত্বর সড়কের পূর্ব পাশে এবং নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশের একটি আমবাগানে এই অভিযান চালানো হয়। ওই বাগানে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর মণ্ডলের চাষ করা পুঁইশাকের ক্ষেতের ভেতর দুটি শপিং ব্যাগে বিস্ফোরকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুটি শপিং ব্যাগ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে ১৬টি তাজা ককটেল এবং অন্য একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু জব্দ করা হয়।
উদ্ধারকৃত বিস্ফোরক সদৃশ আলামতগুলো পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতগুলো সংশ্লিষ্ট শাহমখদুম থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।