গাজীপুরে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে।
ওসি আরো বলেন, ধীরাশ্রমের ওই এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাচালককে আটক করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।















আপনার মতামত লিখুন :