শিরোনামঃ

ভাণ্ডারিয়ায় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির তেলিখালী ইউনিয়ন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
ভাণ্ডারিয়ায় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির তেলিখালী ইউনিয়ন কমিটি গঠন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে ‘বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি’ (রেজিঃ নং: ১৯৫১/৯২)-র ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

১০ জুলাই (২০২৬) তারিখ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের যৌথ সুপারিশ ও অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে ইমরান হোসেন-কে সভাপতি এবং মোঃ অলিউর রহমান-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি: মোঃ হানিফ খান
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ সহিদুল মাতুব্বর
সাংগঠনিক সম্পাদক: মোঃ মিরাজ মৃধা
কোষাধ্যক্ষ: মোঃ ইকবাল হোসেন
দপ্তর সম্পাদক: মোঃ হানিফ
প্রচার সম্পাদক: মোঃ রুহুল আমিন
আইন বিষয়ক সম্পাদক: মোঃ আনোয়ার হাওলাদার
মহিলা বিষয়ক সম্পাদক: হাফছা আক্তার
এছাড়াও কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম, তাজ্জেল হোসেন এবং সুফিয়া।
সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই কমিটি তেলিখালী ইউনিয়নের প্রান্তিক মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের অধিকার আদায় এবং তাদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।