নওগাঁর বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমারকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের দাবি, প্রথম দফায় আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোরে আক্কেলপুর গ্রামের নিজ বাড়ি থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ছিলেন বদলগাছী থানার এসআই অসিত কুমার। এর আগে ভান্ডারপুর বাজারেও তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল।
গ্রেপ্তার রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়ভাবে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সহসভাপতি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সিআর মামলা নম্বর ২২২/২৫-এ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসআই অসিত কুমার বলেন, রাকিবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে ধরতে অভিযান চালানো হয়। ভান্ডারপুর বাজারে তাকে ধরার চেষ্টা করা হলেও তিনি অন্য একটি মোটরসাইকেলে চলে যান।
পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন
বগুড়ায় জেলা জজের পদায়ন ঘিরে এজলাসে হট্টগোল
বগুড়ায় জেলা জজের পদায়ন ঘিরে এজলাসে হট্টগোল
তবে রাকিবুলকে প্রথম দফায় গ্রেপ্তার করার পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বলে জানান এসআই অসিত কুমার। তিনি বলেন, ‘টাকা নিয়ে ছেড়ে দিয়েছি এরকম একটা অভিযোগ দেওয়া হয়েছিল।’ তবে কে বা কারা এমন অভিযোগ করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানেন না তিনি।
প্রত্যাহারের কারণ জানতে অসিত কুমার বলেন, রাকিবুলকে আমিই গ্রেপ্তার করেছি।পরে আমাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। পুলিশ সুপার তাকে এ বিষয়ে সরাসরি কিছু বলেননি বলেও জানান তিনি।
গ্রেপ্তার রাকিবুলের মা রেহেনা পারভিন বলেন, আমার ছেলেকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায়। কোন এসআই তাকে গ্রেপ্তার করেছেন, তা আমি জানি না।
পুলিশ সুপারের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোথাও কোনো অভিযোগ করেননি।
এসআই অসিত কুমারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন, ‘প্রথমে তাকে পাইয়া রেখে আসছে’-এমন একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে যাওয়ার পর তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। এরপর এসআই অসিত কুমার রাকিবুলকে গ্রেপ্তার করেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঘটনার দিন রাত ১০টায় রাকিবুলকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই রাতে ভোরে আবারও তাকে গ্রেপ্তার করা হয়। দায়িত্ব পালনে গাফিলতির কারণে এসআই অসিত কুমারকে প্রত্যাহার করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :