চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম নামে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) আর. এম. মোজাফ্ফর হোসেন।
গ্রেপ্তার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়ার আলী মিয়ার ছেলে।
এসআরবি জানায়, গ্রেপ্তার সুকৌশলে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা কিনে অধিক মুনাফার উদ্দেশ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, একজন মাদক কারবারি চট্টগ্রাম শহর থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবা নিয়ে যাত্রীবেশে ঢাকার দিকে যাচ্ছেন।
এ তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের লালবাগে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। রাত ১১টার দিকে স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে বসে থাকা মো. শহিদুল ইসলামকে আটক করা হয়।’
তিনি আরো বলেন, ‘আটক শহিদুলের কাছে থাকা অ্যাশ রঙের দুটি কোর্ট ফাইলের ভেতরে বিশেষ কৌশলে কসটেপ দিয়ে মোড়ানো নীল রঙের পলিজিপার প্যাকেট পাওয়া যায়।
সেগুলোর ভেতর থেকে সর্বমোট ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক
মূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।















আপনার মতামত লিখুন :