সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

প্রতিযোগিতা ধরে রাখতে নীতি সহায়তা চায় পোশাক খাত

অনলাইন ডেক্স / ৪৪ প্রকাশিত সময়:
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

দেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় রাখতে সরকারের কাছ থেকে জোরালো নীতি সহায়তা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠকে এ আহ্বান জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং পরিচালক মো. হাসিব উদ্দিন।

বৈঠকে বর্তমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের নানা চ্যালেঞ্জ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং দেশে গ্যাস-বিদ্যুতের তীব্র সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি কাঁচামালের মূল্যবৃদ্ধি ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ব্যবসাবান্ধব নীতি ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে আরএমজি সাসটেইনেবল কাউন্সিল (আরএসসি)-এর কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি বলেন, আরএসসি মূলত ভবন, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা তদারকির জন্য গঠিত। এর পরিধি বাড়িয়ে বেতন, ছুটি বা ট্রেড ইউনিয়নের মতো নন-ওএসএইচ বিষয় অন্তর্ভুক্ত করা হলে শিল্পের ওপর অতিরিক্ত প্রশাসনিক ও আর্থিক চাপ তৈরি হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মালিকপক্ষ ও স্থানীয় আইনের সঙ্গে সামঞ্জস্য রাখা প্রয়োজন বলেও তিনি মত দেন। 

এ ছাড়া শিল্পের উন্নয়নে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে বিজিএমইএ।

এর মধ্যে রয়েছে—এফওসি ভিত্তিতে কাঁচামাল আমদানি সহজ করতে আমদানি নীতি সংশোধন, বন্ড নীতির জটিলতা কমানো, নগদ প্রণোদনার ওপর ১০ শতাংশ আয়কর কর্তন প্রত্যাহার এবং ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা। 

পাশাপাশি ‘আমদানি নীতি ২০২৪-২০২৭’ সংশোধন করে বাণিজ্য সহজীকরণ এবং শিল্প উদ্যোক্তাদের সিআইপি মর্যাদা প্রদানে স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর প্রস্তাবও দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী বৈঠকে উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে পোশাক শিল্পের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই খাতের সক্ষমতা ধরে রাখতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

 


More News Of This Category