সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কাজ শেষ হওয়ার আগেই ধস

অনলাইন ড্রেস / ২৬ প্রকাশিত সময়:
সোমবার, ৪ মে, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে উপজেলা পরিষদের পুকুরপাড়। ভারি বৃষ্টিতে গত শনিবার (২ মে) ও রবিবারের মধ্যে পুকুরপাড়সহ হাঁটা রাস্তা ধসে পড়ে।

 

উপজেলা প্রকৌশল অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্ব তহবিলের আওতায় ভালুকা উপজেলা পরিষদের পুকুর সংস্কারের কাজ চলছে। সংস্কারকাজের ভেতর রয়েছে মাটি ভরাট, জিও ক্লথ ও সিসি ব্লক দিয়ে পুকুরের পাড় বাঁধাই এবং ওয়াকওয়ে ও ড্রেন নির্মাণ।

 

 

কাজটি করছে মেসার্স ফুয়াদ এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৯১ লাখ ৭৬ হাজার টাকার কাজটি শুরু হয় গত বছরের ২৭ আগস্ট। আগামী ২৬ মে কাজটি সম্পন্ন হওয়া কথা।

ইতোমধ্যে পুকুরপাড়ে মাটি ভরাট, জিও ক্লথ দিয়ে সিসি ব্লক বসিয়ে প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়েছে।

 

 

কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ধসে গেছে সিসি ব্লক, জিও ক্লথসহ পুকুরের দক্ষিণ পাড়ে ভরাট করা স্থান। জিও ক্লথ এবং সিসি ব্লক দেওয়ার আগেই বৃষ্টির পানির সঙ্গে মিশে পুকুরে চলে গেছে পাড়ে ফেলা বেশির ভাগ মাটিও।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পানির চাপ প্রতিরোধের ব্যবস্থা না করে এবং জিও ব্যাগ দিয়ে পুকুরপাড় ভরাট না করায় ভরাট করা মাটি ধসে পড়েছে। এ জন্য সঠিক পরিকল্পনা অভাবকে দায়ী করছেন তারা।

 

এ ব্যাপারে সংস্কারকাজ তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. শওকত হোসেন বলেন, পুকুরপাড়ের কাছে আগেই প্যালাসাইডিং করা প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ করা ছিল। এ কারণে নতুন করে প্যালাসাইডিং ওয়াল নির্মাণ করা হয়নি। প্রবল বৃষ্টিপাতের কারণে আগের প্যালাসাইডিং ওয়ালসহ পুকুরপাড় ভরাট করা মাটি ধসে পড়েছে। আগের প্যালাসাইডিং ওয়াল দুর্বল থাকায় এমনটি হয়েছে।

 

কাজটির সাবকন্ট্রাক্টর রকিবুল হাসান রাসেল বলেন, উপজেলা প্রকৌশল অফিসের নির্দেশনা অনুযায়ী উপজেলা পুকুর সংস্কারের কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।

কাজে তাদের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই।

 

উপজেলা প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে ভরাট করা পুকুরপাড়ের মাটি ধসে গেছে। এখানে কাজের পরিকল্পনার কোনো ত্রুটি বা দুর্বলতা নেই। বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি শেষে কাজ আবার শুরু করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, উপজেলা পরিষদের পুকুর সংস্কারের কাজ এখনো শেষ হয়নি। প্রাকৃতিক দুযোর্গের কারণে পুকুরপাড়ে ভরাট করা মাটি ধসে গেছে। নতুন করে সংস্কার করা হবে।


More News Of This Category