সিরাজগঞ্জ সদর উপজেলার নতুন ইউএনও নুসরাত জাহান। 

Reporter
মোঃ ইনসাফ আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার নতুন ইউএনও নুসরাত জাহান। 
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার নতুন ইউএনও নুসরাত জাহান।

 

মোঃ ইনসাফ আলী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জ সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নুসরাত জাহান। রবিবার (২২ নভেম্বর) বিকেলে তিনি সদর উপজেলা কার্যালয়ে যোগদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

 

উপজেলা কার্যালয়ে পৌঁছালে নবাগত ইউএনওকে ফুল দিয়ে স্বাগত জানান সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-হেল-মাফি। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে তাঁকে অভিনন্দন জানান।

 

জানা যায়, নুসরাত জাহান এর আগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলি হয়ে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান করেন।

 

নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে তিনি সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রমের দায়িত্বভার গ্রহণ করেছেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনওর নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।