সিলেটের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের সহযোগিতায় শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বাড়ই বরিশালের আগৈলঝড়া উপজেলার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই (২১) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে দুর্জয় সরকার (২১)। তারা নগরের দাড়িয়াপাড়ায় বসবাস করেন।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাত পৌনে ৩টার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে পেট্রল বা কেরোসিন দিয়ে আগুন দেওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
পরে শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :