সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ১৪৪ ধারা জারি

অনলাইন ড্রেস / ২০ প্রকাশিত সময়:
সোমবার, ৪ মে, ২০২৬

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

 

সোমবার (৪ মে) দুপুরে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে দ্বিতীয়দিনের মতো বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা।

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঘাইছড়ি উপজেলা থেকে আসা ছাত্রদলের একটি গাড়িবহর নতুন কমিটির পক্ষে স্লোগান দিয়ে দলীয় কার্যালয় অতিক্রম করার সময় তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেন পদবঞ্চিতরা। খবর পেয়ে ছাত্রদলের অপর অংশ পদবঞ্চিত নেতাকর্মীদের ধাওয়া দিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। ধাওয়া খেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে পালিয়ে যান। এ সময় ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিতে থাকে।

 

 

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় জেলা প্রশাসন পৌরসভা চত্বর থেকে বনরূপা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। পরে সেনাবাহিনী সদস্যরা নতুন কমিটির নেতাকর্মীদেরও সরিয়ে দেয়।কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন দুই পক্ষই ফিরে গেছে, পরিস্থিতি স্বাভাবিক আছে।

 

প্রসঙ্গত, গত ১ মে রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। পরদিন ২ মে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পদবঞ্চিতরা। তখন জেলা বিএনপির সেক্রেটারিসহ নেতারা এসে কেন্দ্রীয় সভাপতির সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার আশ্বাস দেন। এরপর সোমবার (৪ মে) বিকেল ৩টায় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার ঘোষণা দেয় নতুন কমিটির পক্ষের নেতাকর্মীরা। এই খবরে তাদের প্রতিহত করতে দুপুর থেকে দলীয় কার্যালয়ে অবস্থান নেন পদবঞ্চিতরা।


More News Of This Category