শিরোনামঃ

স্বপ্নভঙ্গের বেদনায় ঋণের চাপে প্রবাসফেরত যুবকের আত্মহনন

অনলাইন ড্রেস
স্বপ্নভঙ্গের বেদনায় ঋণের চাপে প্রবাসফেরত যুবকের আত্মহনন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যশোরের মণিরামপুরে প্রবাস থেকে ফিরে ঋণের চাপে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফিরোজ হোসেন (৩৫) উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তানের জনক ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সহায়-সম্বল বিক্রি ও ঋণ নিয়ে সৌদি আরব যান ফিরোজ।

 

 

সেখানে দালালের প্রতারণা ও আইনি জটিলতায় পড়ে তিন মাসের মাথায় খালি হাতে দেশে ফিরতে বাধ্য হন। দেশে ফিরে ঋণের চাপ ও সংসারের দায়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

রবিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ঘরের দরজা বন্ধ করে তিনি আত্মহননের পথ বেছে নেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে স্বজনরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

স্থানীয় বাসিন্দা ও মণিরামপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী বলেন, প্রবাসে গিয়ে প্রতারণার শিকার হয়ে ফিরে আসার পর ঋণের চাপে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

 

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, মরদেহে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে ও ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

মণিরামপুর উপজেলা শুভসংঘের সভাপতি এস এম হাফিজুর রহমান বলেন, প্রবাসগামীদের নিরাপত্তা ও দালালচক্র নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।