সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গাজীপুরে বস্তাবন্দি পোশাক শ্রমিকের লাশ উদ্ধার, স্বামী পলাতক

অনলাইন ড্রেস / ২০ প্রকাশিত সময়:
সোমবার, ৪ মে, ২০২৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বস্তা থেকে মমতাজ খাতুন (২২) নামের এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত মমতাজ খাতুন কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকার মৃত ময়নাল হকের মেয়ে। তিনি বাইমাইল পূর্বপাড়া এলাকায় স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।

 

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গভীর রাতে এক ব্যক্তি কাঁধে বড় একটি সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে থামতে বলে। এ সময় তিনি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান। স্থানীয়রা তাকে ধাওয়া করেও আটক করতে পারেনি।

 

 

পরে বস্তা খুলে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিহতের স্বামী আনোয়ার হোসেন পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করেছেন। তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং এ নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই বিরোধ চলত।

 

পুলিশের ধারণা, রবিবার রাতের কোনো এক সময় মমতাজ খাতুনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে অন্যত্র নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

 

ঘটনার পর থেকেই অভিযুক্ত আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category