সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

অনলাইনে টিন সার্টিফিকেট করবেন যেভাবে

অনলাইন ড্রেস / ২৩ প্রকাশিত সময়:
সোমবার, ৪ মে, ২০২৬

টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) হলো একটি ইউনিক নম্বর, যা বাংলাদেশে করদাতাদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতার আয়, কর পরিশোধ ও আর্থিক তথ্য সহজে বিশ্লেষণ করতে পারে।

 

টিন সার্টিফিকেট শুধু ব্যবসায়ী বা চাকরিজীবীদের জন্যই নয় বরং বিভিন্ন নাগরিক ও আর্থিক কাজে এটির প্রয়োজন পড়ে। যেমন-ব্যবসার লাইসেন্স নিতে; নতুন গাড়ি ক্রয়ে; ক্রেডিট কার্ড নিতে; জমি ক্রয়-বিক্রয়ে (সিটি করপোরেশন/পৌর এলাকায়)

কম্পানির শেয়ার ক্রয়ে; নির্বাচনে প্রার্থী হতে; আইনজীবী, প্রকৌশলী ও চিকিৎসক হিসেবে পেশাগত নিবন্ধনে; ব্যবসায়ী সমিতি বা সংগঠনের সদস্য হতে; আমদানি-রপ্তানি কার্যক্রমে; সরকারি ও আধা-সরকারি টেন্ডার জমা দিতে; রাইড শেয়ারিং (উবার, পাঠাও ইত্যাদি) অংশীদার হতে; অনলাইন আয়ের ক্ষেত্রে (ফ্রিল্যান্সিং, ইউটিউব, ফেসবুক ইত্যাদি)

এছাড়া বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক কাজে টিন সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে।

 

 

টিন সার্টিফিকেট যা লাগে

 

জাতীয় পরিচয়পত্র; বর্তমান ঠিকানা (বাসার ঠিকানা); জেলা ও বিভাগ; মোবাইল নম্বর; বৈবাহিক অবস্থা (প্রযোজ্য হলে স্বামীর/স্ত্রীর তথ্য); সব তথ্য সঠিকভাবে দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হয়।আবেদন শেষে ব্যবহারকারী একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পান। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সংরক্ষণ করে রাখতে হয়। পরবর্তীতে লগইন বা তথ্য পুনরুদ্ধারের জন্য এগুলো প্রয়োজন হতে পারে।

 

 

ই-টিন আবেদন করার প্রক্রিয়া

 

প্রথম ধাপে আবেদনকারীকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে; এর পর ‘রেজিস্টার’ অপশনে ক্লিক করলে আবেদন ফর্মে নিয়ে যাওয়া হবে।

 

দ্বিতীয় ধাপে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সব তথ্য ইংরেজিতে দিতে হবে। প্রথমে একটি ইউজার নেম দিতে হবে (অনেকে এনআইডি নম্বর ব্যবহার করে থাকেন)।

 

এর পর একটি পাসওয়ার্ড সেট করতে হবে। একই পাসওয়ার্ড ‘রিটাইপ পাসওয়ার্ড’ ঘরে পুনরায় দিতে হবে।সিকিউরিটি কোয়েশ্চান’ নির্বাচন করতে হবে (যেমন: জন্মস্থান, প্রিয় রং ইত্যাদি)। এই সিকিউরিটি প্রশ্ন ভবিষ্যতে ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেলে অ্যাকাউন্ট পুনরুদ্ধারে সহায়তা করে।


More News Of This Category