সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়ল

অনলাইন ডেক্স / ৫৪ প্রকাশিত সময়:
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

এপ্রিল মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা আগামী ২৩ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি ও ই-ভ্যাট সিস্টেমে আপগ্রেডেশন সংক্রান্ত জটিলতার কারণে সময় বাড়াল এনবিআর।

আজ বুধবার এসংক্রান্ত একটি চিঠি প্রকাশ করেছে এনবিআর।

প্রথম সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে উদ্ভূত সমস্যা নিরসনকল্পে ই-ভ্যাট সিস্টেমে মার্চ-২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন সময়সীমা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।

 

সাধারণত প্রতি মাসের ১৬ তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকে।


More News Of This Category