শিরোনামঃ

আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হলেন সাইফুল্লাহ রাসেল নিজস্ব


আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হলেন সাইফুল্লাহ রাসেল নিজস্ব
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল। পদোন্নতি উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে তার র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ তাকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, যথাযথ যোগ্যতা, সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে মো. সাইফুল্লাহ রাসেল অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বাহিনীর প্রতি তার দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা, নিষ্ঠা ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন তিনি।

 

মহাপরিচালক আশা প্রকাশ করেন, সাইফুল্লাহ রাসেলের নেতৃত্বে আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে আরো উৎকর্ষ ও আধুনিকায়ন ঘটবে।

 

 

এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি বৃহৎ ও পেশাদার প্যারামিলিটারি বাহিনী হিসেবে আরো শক্তিশালী করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে অধীনস্থদের সঠিক দিকনির্দেশনা দিয়ে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক ও জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।