আমতলীতে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩
অনলাইন ডেক্স
/ ৫৯
প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
Share
বরগুনার আমতলীতে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় অটোরিকশার চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মরহুম মনিরুল ইসলাম শাহাজাদা গাজীর একমাত্র ছেলে মো. মিরাজুল ইসলাম শাওন এবং কলাপাড়ার মহিপুর এলাকার বাসিন্দা মো. বেল্লাল।
আহতরা হলেন- অটোরিকশার চালক মো. ফাহাদ, যাত্রী জসিম সিকদার ও তুহিন। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি তদন্ত মুহাম্মদ সাইদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মহিষকাটা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নিয়ে আমতলীর দিকে আসতে ছিল। পথিমধ্যে আমতলী ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. পপি হালদার আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেবাচিম হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল নেওয়ার পথেই আহত বেল্লালের মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত মিরাজুল ইসলাম শাওনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পপি হালদার বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক
হওয়ায় তাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার বাদুরা বাজার এলাকায় ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ।উপদেষ্টা: এইচ এন কামরুল ইসলাম, সভাপতি রিপোর্টার্স ইউনিটি মাগুরা।উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )।উপদেষ্টা:অমিত সরকার সহ সভাপতি মহানগর প্রেসক্লাব ফরিদপুর।প্রকাশক ও সম্পাদক : আশিষ কুমার সাহা মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম,সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল,নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার,বার্তা সম্পাদক: বাঁধন সরকার,সহকারী বার্তা সম্পাদক: শংকর কুমার দাস।কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০আঞ্চলিক অফিস: শ্রী অঙ্গন মার্কেট তৃতীয় তলা রুম নং০৭, গোয়ালচামট, ফরিদপুর সদর, ফরিদপুর।ই-মেইল desherprottoy@gmail.comঅফিস ফোন+8809638278137,01783931689,জরুরী প্রয়োজনে -01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।