রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ২৯৩ অভিযান, ৭৮ মামলা

অনলাইন ডেক্স / ৪১ প্রকাশিত সময়:
শনিবার, ২৮ মার্চ, ২০২৬

দেশব্যাপী জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনে ২৯৩টি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৮টি মামলা দায়েরের পাশাপাশি মোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

আজ শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ মার্চ দেশের ৬২টি জেলায় একযোগে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসব অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

 

এতে আরো বলা হয়, জ্বালানি বিভাগের ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছেন। আগামীকালও ঢাকা ও আশপাশের এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে কোথাও জ্বালানি সংক্রান্ত অনিয়ম লক্ষ্য করলে বা সন্দেহ হলে সংশ্লিষ্ট ভিজিল্যান্স টিমের নম্বরে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।


More News Of This Category