শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

একাধিক যুদ্ধে লড়াই করে ক্লান্ত ইসরায়েলি সেনাবাহিনী

অনলাইন ডেক্স / ৯৫ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

ইসরায়েলের প্রধান বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ সরকারকে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, যুদ্ধে সেনার ঘাটতি থাকায় সেনাবাহিনী সমস্যায় পড়েছে।

ইসরায়েলি গণমাধ্যমে লাপিদ বলেন, ‘আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) তার শেষ সীমা পার করেছে এবং আরো বেশি চাপের মধ্যে রয়েছে। সরকার আহত সেনাদের যুদ্ধক্ষেত্রে ফেলে রেখেছে।এ কথা এক দিন আগে সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের সতর্কবার্তার পুনরাবৃত্তি।

 

গণমাধ্যমের প্রতিবেদনে জামিরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তিনি নিরাপত্তা মন্ত্রিসভাকে বলেছেন, ‘আইডিএফ পতনের দ্বারপ্রান্তে রয়েছে।’

লাপিদ আরো বলেছেন, সরকার সেনাবাহিনীকে পর্যাপ্ত কৌশল, সরঞ্জাম এবং যথেষ্ট সেনা ছাড়া বহুমুখী যুদ্ধে পাঠাচ্ছে। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দেফ্রিন বলেছেন, ‘বিশেষ করে লেবাননসহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আরো সেনা প্রয়োজন।

লেবাননে প্রতিরক্ষা অঞ্চল গড়ার জন্য অতিরিক্ত আইডিএফ বাহিনী দরকার।’ তিনি পশ্চিম তীর, গাজা এবং সিরিয়ায়ও বাড়তি চাহিদা উল্লেখ করেন। 

লাপিদ বলেন, জামির মন্ত্রিসভাকে জানিয়েছেন, রিজার্ভ সেনারা অতিরিক্ত দায়িত্ব পালন করছে এবং তারা ক্লান্ত। সেনাবাহিনী পর্যাপ্ত শক্তি ছাড়া তাদের অভিযান চালাতে পারছে না।

জামির সতর্ক করেছেন, লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধের কারণে সেনাবাহিনী ভেঙে পড়তে পারে। 

লেবাননে ইসরায়েল ইতিমধ্যে শত শত মানুষ হত্যা করেছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দক্ষিণাঞ্চল দখলের জন্য সেনা পাঠিয়েছে। তিনি

মন্ত্রিসভাকে বলেন, আইডিএফের জন্য নতুন বাধ্যতামূলক সেনাসেবা আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সেবা বৃদ্ধির আইন প্রয়োজন।

ইসরায়েল মধ্যপ্রাচ্যে একাধিক যুদ্ধক্ষেত্রে লড়াই করছে, ইরান, লেবানন, গাজা এবং মাঝে মাঝে সিরিয়ায়। সোমবার ইসরায়েলি সেনারা জানিয়েছে, দক্ষিণ লেবাননে অভিযানে দুইজন সেনা নিহত হয়েছে।এর আগে ৮ মার্চ আরো দুইজন নিহত হয়েছিল।

 

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড


More News Of This Category