সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সরকারি ও বিরোধীদলীয় হুইপদের বৈঠক

অনলাইন ডেক্স / ১৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈঠক করেছেন সরকারি ও বিরোধীদলীয় হুইপগণ। তারা বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার জাতীয় সংসদ ভবনের চিফ হুইপের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এ গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিরোধীদলীয় চীফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাক্ষাৎকালে উভয় পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরো গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

বিরোধী দলীয় চিফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকটি আগামী দিনে সংসদকে আরো প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


More News Of This Category