শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

৮৯৯তম গোল মেসির, কোন দলের হয়ে কত

অনলাইন ডেক্স / ১২০ প্রকাশিত সময়:
রবিবার, ৮ মার্চ, ২০২৬

ফুটবল ইতিহাসে আরেকটি মাইলফলকের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে ক্যারিয়ারের ৮৯৯তম গোল পূর্ণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

শনিবারের ম্যাচে ইন্টার মায়ামি ২–১ ব্যবধানে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে। বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৭তম মিনিটে দারুণ এক চিপ শটে গোল করেন মেসি।সতীর্থ মাতেও সিলভেত্তির পাস ধরে গোলরক্ষকের ওপর দিয়ে বল তুলে জালে পাঠান তিনি।

 

এই গোলের মাধ্যমে ইন্টার মায়ামির হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮০-তে। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ারের মোট গোল এখন ৮৯৯। অর্থাৎ ঐতিহাসিক ৯০০ গোলের মাইলফলক থেকে মাত্র এক গোল দূরে দাঁড়িয়ে আছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

মেসি তার ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছেন বার্সেলোনায়, যেখানে তিনি করেছেন ৬৭২ গোল। এরপর পিএসজির হয়ে করেছেন ৩২ গোল এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে রয়েছে আরো ১১৫টি গোল।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ১৭তম মিনিটে রদ্রিগো দি পলের দুর্দান্ত শটে লিড নেয় দলটি।

এরপর ১০ মিনিট পর মেসির গোল ব্যবধান দ্বিগুণ করে। 

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডিসি ইউনাইটেড। ৭৫তম মিনিটে তাই বারিবোর গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে ইন্টার মায়ামি। এই জয়ে এমএলএসের নতুন মৌসুমে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।

এখন ফুটবল বিশ্বের নজর মেসির দিকে—কারণ তার পরের গোলই হতে পারে ক্যারিয়ারের ঐতিহাসিক ৯০০তম গোল।


More News Of This Category