শিরোনামঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ  খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন।
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শেরপুর-৩ আসনের নির্বাচনে জামায়াতের মনোনয়নপত্র দাখিল, মোট প্রার্থী ৫

অনলাইন ডেস্ক / ১৪৮ প্রকাশিত সময়:
সোমবার, ২ মার্চ, ২০২৬

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদুর রহমান। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ সোমবার (২ মার্চ) বিকেলে জেলা নির্বাচন অফিসে হাজির হয়ে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

 

এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া, সাবেক আমির মাওলানা আব্দুল বাতেন এবং জামায়াতের বিভিন্ন অঙ্গ দল ও ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

 

জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান বলেন, এ আসনে আমি আমার ভাইয়ের রেখে যাওয়া ইশতেহার বাস্তবায়ন করার লক্ষ্যে নির্বাচন করছি।

 

 

দল থেকে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি, নির্বাচন সুষ্ঠু হবে এবং এলাকার আপামর জনগণ বাদল ভাইয়ের প্রতি প্রদ্ধা জানিয়ে আমাকে ভোট দেবেন।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচনটি একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হয়েছিল। ওই স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

 

 

সে লক্ষ্যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এবং নতুন করে এক প্রার্থীর মনোনয়নপত্র জমা পেয়েছি।

তিনি বলেন, এই আসনে ইতিপূর্বে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছিল তাদেরটাসহ মোট ৫ জন প্রার্থী হয়েছেন। প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং নতুন করে প্রতীক বরাদ্দ হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনে অনিয়ম করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

প্রসঙ্গত, ৩ ফেব্রুয়ারি রাতে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ২৪ ফেব্রুয়ারি পুনরায় তফশিল ঘোষণা করা হয়। নতুন তফশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

মাসুদুর রহমান প্রয়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের ছোট ভাই। তিনি একজন সাবেক সেনাসদস্য এবং জামায়াত নিয়ন্ত্রিত ব্যবসায়ীদের সংগঠন আইডাব্লিওবিএফ-এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।


More News Of This Category