ময়মনসিংহ সদরের বেগুনবাড়ির স্লুইচ গেটে ড্রামের ভেতর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে বেগুনবাড়ি স্থানীয় এলাকার লোকজন পানিতে একটি ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর অজ্ঞাত এক ব্যক্তির লাশ পায়। মৃত ব্যক্তির (পুরুষ) বয়স আনুমানিক (৫০) বছর।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হত্যার পর লাশ ড্রামে ভরে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।
লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :