বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সিলেট বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক / ১৩ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আগামী রবিবার থেকে টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

 

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, রবিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

 

 

পরদিন মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


More News Of This Category