শিরোনামঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ  খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন।
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পাকুন্দিয়ায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক / ১৫৬ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দীন নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পাকুন্দিয়া-মঠখোলা পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নাসির উদ্দীন উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকীয়া গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেল চালক ছিলেন।

 

 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে নাসির উদ্দীন বাড়ি থেকে মোটরসাইকেলে করে মঠখোলা যাচ্ছিলেন। তিনি নিশ্চিন্তপুর এলাকার ৫ তলা ভবনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুত গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক নাসির উদ্দীন সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

 

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত নাসির উদ্দীন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ কোনো আপত্তি না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


More News Of This Category