শিরোনামঃ
বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নেও বিশ্বাস করে ঝালকাঠিতে : ড. জিয়াউদ্দিন হায়দার শিশু রামিসা হত্যাকাণ্ড বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে : মাহদী আমিন ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০ ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান অতিরিক্ত প্রেসসচিবের নীলফামারীর প্রাণের স্পন্দন “বড় মাঠ” গাইবান্ধায় গাড়িচাপায় নিহত যুবকের মরদেহ উদ্ধার লক্ষ্মীপুর ধর্ষণের অভিযোগে মামলা : পদ হারালেন যুবদল নেতা কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১০ জন আহত, বাড়িঘরে হামলা আনোয়ারায় ছাত্রলীগের মিছিলের ভিডিও ঘিরে বিএনপির বিক্ষোভ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

লক্ষ্মীপুর ধর্ষণের অভিযোগে মামলা : পদ হারালেন যুবদল নেতা

অনলাইন ড্রেস / ২২ প্রকাশিত সময়:
সোমবার, ১ জুন, ২০২৬

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে আল-আমিন ছৈয়াল নামের এক যুবদল নেতাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বহিষ্কারসংক্রান্ত একটি চিঠি পোস্ট করা হয়।

 

 

বহিষ্কারের চিঠিতে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন স্বাক্ষর করেন।

 

বহিষ্কৃত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সদস্য ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই এলাকার উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে।

 

মামলা সূত্র জানায়, আল-আমিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

 

 

গত ২৮ মে রাতে ঘটনাটি ঘটে। শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে আল-আমিনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জানতে আল-আমিনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন জানান, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল-আমিনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃতের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। অন্যান্য নেতাদেরকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


More News Of This Category