শিরোনামঃ
শিশু রামিসা হত্যাকাণ্ড বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে : মাহদী আমিন ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০ ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান অতিরিক্ত প্রেসসচিবের নীলফামারীর প্রাণের স্পন্দন “বড় মাঠ” গাইবান্ধায় গাড়িচাপায় নিহত যুবকের মরদেহ উদ্ধার লক্ষ্মীপুর ধর্ষণের অভিযোগে মামলা : পদ হারালেন যুবদল নেতা কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১০ জন আহত, বাড়িঘরে হামলা আনোয়ারায় ছাত্রলীগের মিছিলের ভিডিও ঘিরে বিএনপির বিক্ষোভ পিস্তল ঠেকিয়ে স্ত্রীকে তুলে আনার চেষ্টা, অভিযুক্তকে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গাইবান্ধায় গাড়িচাপায় নিহত যুবকের মরদেহ উদ্ধার

দেশের প্রত্যয় অনলাইন নিউজ ডেস্ক / ১৬ প্রকাশিত সময়:
সোমবার, ১ জুন, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় নিহত রুবেল মিয়া (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) উপজেলার তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে রাখা অসীম পরিবহনের একটি বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

নিহত রুবেল মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার সোনারপাড়া এলাকার মৃত মোন্নাফ সোনারের ছেলে।

 

পুলিশ জানায়, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে রিজার্ভ বাসে করে এলাকায় আসা একটি বাসের স্টাফ হিসেবে কর্মরত ছিলেন রুবেল। রবিবার গভীর রাতে তিনি তারাপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে গেলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

পরে বাসের সহকর্মীরা তাকে শনাক্ত করে মরদেহটি নিয়ে এসে ইমামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে রাখা অসীম পরিবহনের একটি বাসের ভেতরে কাপড় দিয়ে ঢেকে রাখেন।

 

সোমবার সকালে বাসের ভেতরে মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভিড় জমে উৎসুক জনতার। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানল্লাহ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সড়ক পরিবহন আইনে মামলা করা হবে এবং পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


More News Of This Category