শিরোনামঃ

ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত


ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

জুলাইয়ের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর ও জেলা শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ‌ বিকেলে ‌ উক্ত কর্মসূচির আয়োজন করা হয় ‌মিছিল শেষে আয়োজিত সমাবেশে সঞ্চালনা করেন ‌ ফরিদপুর শহর ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল
এ সময় ‌এতে বক্তব্য দেন‌ ফরিদপুর জেলা জামায়াতের ‌ নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ফরিদপুর শহর সভাপতি মুয়াজ বিল্লাহ,
জেলা সভাপতি সালাহউদ্দিন মোল্যা
এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক শহর সভাপতি জিহাদুল ইসলাম রত্ন।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান তারা। এ সময় তারা দেশ ও জাতির স্বার্থে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর শহর ও জেলা শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।