শিরোনামঃ
শিশু রামিসা হত্যাকাণ্ড বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে : মাহদী আমিন ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০ ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান অতিরিক্ত প্রেসসচিবের নীলফামারীর প্রাণের স্পন্দন “বড় মাঠ” গাইবান্ধায় গাড়িচাপায় নিহত যুবকের মরদেহ উদ্ধার লক্ষ্মীপুর ধর্ষণের অভিযোগে মামলা : পদ হারালেন যুবদল নেতা কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১০ জন আহত, বাড়িঘরে হামলা আনোয়ারায় ছাত্রলীগের মিছিলের ভিডিও ঘিরে বিএনপির বিক্ষোভ পিস্তল ঠেকিয়ে স্ত্রীকে তুলে আনার চেষ্টা, অভিযুক্তকে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নীলফামারীর প্রাণের স্পন্দন “বড় মাঠ”

অনলাইন ড্রেস / ১৭ প্রকাশিত সময়:
সোমবার, ১ জুন, ২০২৬

নীলফামারী শহরের প্রাণকেন্দ্রে বিস্তৃত এক খোলা সবুজ প্রান্তর—স্থানীয়দের কাছে যার পরিচয় “বড় মাঠ”। শহরের মানুষের সকাল-বিকেলের গল্প, অবসর কাটানোর ঠিকানা এবং স্বাস্থ্যচর্চার কেন্দ্র এই মাঠ।

 

 

একই সঙ্গে এটি তরুণদের মিলনমেলা ও নীলফামারীর সামাজিক-সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

মনে হয় যেন এই মাঠকে ঘিরেই গড়ে উঠেছে পুরো নীলফামারী শহর। মাঠের চারপাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি, শহীদ মিনার, মাঠের একপাশে রয়েছে ঐতিহ্যবাহী নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, কাছেই নীলফামারী পৌরসভা, র‌্যাব ক্যাম্প, শিল্পকলা একাডেমি, শহীদ মিনার, ঈদগাহ ও মসজিদ। কিছুটা দূরে রয়েছে নীলফামারী সরকারি কলেজসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

 

 

ফলে সকাল থেকে রাত পর্যন্ত পুরো এলাকাজুড়ে থাকে মানুষের সরব উপস্থিতি।

ভোরের আলো ফোটার আগেই নীলফামারীর বড় মাঠের দিন শুরু হয়ে যায়। ফজরের আজান শেষ হতেই ধীরে ধীরে মানুষ হাঁটতে হাঁটতে মাঠে আসতে শুরু করেন। কারও হাতে পানির বোতল, কেউ ট্র্যাকস্যুট পরে দ্রুত পায়ে হাঁটছেন।সকালের কোমল আলো, ঠাণ্ডা বাতাস আর খোলা আকাশের নিচে মাঠজুড়ে তৈরি হয় এক অন্যরকম প্রশান্ত পরিবেশ। কেউ ধীর পায়ে হাঁটছেন, কেউ দৌড়াচ্ছেন, কেউ আবার শরীরচর্চায় ব্যস্ত। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত অনেক মানুষ নিয়মিত এখানে হাঁটতে ও ব্যায়াম করতে আসেন। মাঠের পাশে স্থাপন করা হয়েছে বিভিন্ন ব্যায়ামের সরঞ্জামও। তরুণ থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে সকালবেলার বড় মাঠ হয়ে ওঠে এক প্রাণবন্ত স্বাস্থ্যচর্চার কেন্দ্র।


More News Of This Category