শিরোনামঃ
বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নেও বিশ্বাস করে ঝালকাঠিতে : ড. জিয়াউদ্দিন হায়দার শিশু রামিসা হত্যাকাণ্ড বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে : মাহদী আমিন ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০ ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান অতিরিক্ত প্রেসসচিবের নীলফামারীর প্রাণের স্পন্দন “বড় মাঠ” গাইবান্ধায় গাড়িচাপায় নিহত যুবকের মরদেহ উদ্ধার লক্ষ্মীপুর ধর্ষণের অভিযোগে মামলা : পদ হারালেন যুবদল নেতা কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১০ জন আহত, বাড়িঘরে হামলা আনোয়ারায় ছাত্রলীগের মিছিলের ভিডিও ঘিরে বিএনপির বিক্ষোভ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নেও বিশ্বাস করে ঝালকাঠিতে : ড. জিয়াউদ্দিন হায়দার

শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক  / ৪৭ প্রকাশিত সময়:
সোমবার, ১ জুন, ২০২৬

বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নেও বিশ্বাস করে ঝালকাঠিতে : ড. জিয়াউদ্দিন হায়দার

শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিএনপি শুধু প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেও বিশ্বাসী। তিনি বলেন, দল ইতোমধ্যে জনগণের কল্যাণে দেওয়া বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে।

সোমবার (১ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের অন্যতম প্রতীক ছিলেন। দেশের সংকটময় সময়ে তিনি দূরদর্শী ও সাহসী নেতৃত্বের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ, কর্মধারা ও দেশপ্রেম আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে। তাঁর স্বপ্ন ছিল একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


More News Of This Category