সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

অনলাইন ডেক্স / ২৩ প্রকাশিত সময়:
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানিয়েছেন, আসাদুল হাবিব দুলু সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে আসা হয়।শায়রুল কবির বলেন, বিকেল ৪টা ১০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।


More News Of This Category