রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মুক্তিযোদ্ধাদের তালিকার অনিয়ম সংশোধনে কাজ করছে সরকার

অনলাইন ডেক্স / ৪১ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা ও ভাতা বিতরণে সংঘটিত অনিয়মগুলো চিহ্নিত করে তা সংশোধনে সরকার নিরলসভাবে কাজ করছে।

আজ সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২)- এর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কাজ করছি। আমি সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, খুব শিগগির কাজ সম্পন্ন করে এসব অনিয়ম এবং একটি প্রামাণ্য তালিকা জাতির সামনে উপস্থাপন করা হবে।’

এর আগে বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সভাপতিত্বে দিনের অধিবেশন শুরু হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, এ বিষয়ে তার মন্ত্রণালয়ে বহু অভিযোগ এসেছে এবং মন্ত্রণালয় তা নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত হয়েছেন।

তিনি বলেন, ‘তাদের মুক্তিযোদ্ধা সনদ স্থগিত করা হয়েছিল এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। অন্যদিকে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করে তাদের ভাতা ও অন্যান্য অবৈধ সুবিধা দেওয়া হয়েছে।


More News Of This Category