রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ব্রাহ্মণপাড়ায় ১২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

অনলাইন ড্রেস / ২৩ প্রকাশিত সময়:
রবিবার, ৩ মে, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।

 

রবিবার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

 

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

 

 

বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় এবং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

জব্দ করা মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে তা ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।

 

 

বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category