রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযান : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২

অনলাইন ড্রেস / ২২ প্রকাশিত সময়:
রবিবার, ৩ মে, ২০২৬

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। রবিবার (৩ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রাজারহাট থানায় ৬৫ পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিলসহ একজন, নাগেশ্বরী থানায় ৬ পিস ইয়াবাসহ একজন, ভূরুঙ্গামারী থানায় ৫৫০ গ্রাম গাঁজাসহ চারজন, রাজিবপুর থানায় ৩০০ গ্রাম গাঁজাসহ একজন এবং রৌমারী থানায় ৭৮ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

এ ছাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে উলিপুরে তিনজনকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

 

একইভাবে চিলমারীতে একজনকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

পুলিশ আরো জানায়, গত ২ মে রাত থেকে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আটজনই মাদক ব্যবসায়ী।

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category