রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দেশে পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
রবিবার, ৩ মে, ২০২৬

আগামী ঈদুল আজহায় পশুর সংকট হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ‘এবারের ঈদুল আজহায় মোট পশুর চাহিদা ১ কোটির কিছু বেশি। খামারিদের কাছে গরু, ভেড়া ও ছাগল ১ কোটির বেশি উৎপাদন আছে। ফলে সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

 

 

চাহিদার তুলনায় এ বছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী।

 

আজ রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। ঈদ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহন পরিস্থিতি নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

সীমান্ত দিয়ে কোরবানির পশু যাতে অবৈধভাবে দেশে ঢুকতে না পারে সেজন্য সরকার কঠোর নজরদারি করবে বলেও জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী।

 

 

তিনি বলেন, ‘সীমান্তে বিজিবি, পুলিশসহ কঠোর নজরদারি করা হবে। কোনো অনুপ্রবেশ বরদাশত করা হবে না।’

প্রজাতিভিত্তিক হিসাব তুলে ধরে তিনি বলেন, ‘দেশে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। এ ছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি।

 

উট ও দুম্বাজাতীয় প্রাণীর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি।’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘সারা দেশে ৩ হাজার ৬০০-এর বেশি হাট বসবে। রাজধানী ঢাকায় এবার ২৬টি অস্থায়ী পশুর হাট বসবে।’

 

কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, হাট এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর থাকবে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে।অনলাইনে পশু বেচাকেনায় খাজনা বা হাসিল দিতে হবে না।


More News Of This Category