শিরোনামঃ

লালপুরে খাল খনন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পুতুল,লালপুরকে মাদক-চাঁদাবাজ ও হ্যাকারমুক্ত এলাকা গড়ে তোলার ঘোষণা 

নিজস্ব প্রতিনিধি
লালপুরে খাল খনন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পুতুল,লালপুরকে মাদক-চাঁদাবাজ ও হ্যাকারমুক্ত এলাকা গড়ে তোলার ঘোষণা 
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর এলাকায় চন্দনা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল‌।

রোববার(৩রা মে-২০২৬)সকালে

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল‌ বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে যে ধ্বংসাবশেষে পরিণত করা হয়েছিল,সেখান থেকে দেশকে পুনরুদ্ধারে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী জানায়, ইতোমধ্যে সারাদেশে প্রায় ৩০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। খাল পুনঃখনন একটি এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করে। এতে কৃষিতে সেচ ব্যবস্থার উন্নয়নসহ উৎপাদন বৃদ্ধি পাবে।তিনি বলেন,একটি এলাকার উন্নয়নে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; যুব সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। লালপুর-বাগাতিপাড়ার প্রতিটি ঘরে জীবনমান উন্নয়নের সুফল পৌঁছে দিতে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন এবং আমৃত্যু দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল আরও বলেন,লালপুর-বাগাতিপাড়াকে মাদক, চাঁদাবাজ ও বিশেষ করে লালপুরকে হ্যাকারমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি জানান, সরকার সারাদেশে “নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা” চালু করেছে। এর মাধ্যমে প্রত্যেক ওয়ার্ড, পাড়া, মহল্লা ও গ্রামে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের প্রতি বিশেষ নজর রাখতে হবে যাতে তারা মাদক ও সাইবার অপরাধে বিশেষ করে হ্যাকিং কাজে জড়িয়ে না পড়ে। মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগেই সমাজকে মাদকমুক্ত করা সম্ভব।

পরে প্রতিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়নের খলিশাডাঙ্গা নদী অভিমুখে আরেকটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

লালপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম,লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, আড়বাব ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান এবং লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।