শিরোনামঃ

এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ-ইউএনওপিএস সহযোগিতা জোরদারে আলোচনা


এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ-ইউএনওপিএস সহযোগিতা জোরদারে আলোচনা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ ও ইউএনওপিএসের চলমান সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়।

 

 

রবিবার (২৬ জুলাই) জাতীয় সংসদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত স্পিকারকে আগামী ৮ আগস্ট অনুষ্ঠেয় ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

 

ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেয়। আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

 

 

অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়ে আমন্ত্রণের জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান কায়সার কামাল।

এ সময় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন নিশ্চিত করা এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। এসব উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

 

 

প্রতিনিধিদল স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করে এবং এ বিষয়ে ভবিষ্যতেও যৌথভাবে কাজ করা

র আগ্রহ প্রকাশ করে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।