শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা

দেশের প্রত্যয় অনলাইন নিউজ ডেস্ক / ৮৮ প্রকাশিত সময়:
রবিবার, ১০ মে, ২০২৬

আজ রবিবার, ১০মে,২০২৬ খ্রী: মামলার তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে একথা বলেছেন।

কোনরূপ মামলা ছাড়া গ্রেফতারকৃত সাংবাদিক আনোয়ারের পক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুকের অপসারণ দাবি করেন।

সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত
মানববন্ধনে বলা হয়, গত ৪ মে রাত সাড়ে ৪টায় কামরাঙ্গীরচর এলাকায় তার বাসা থেকে সাংবাদিক আনোয়ার হোসেনকে আটক করে। তার বিরুদ্ধে কোনও মামলা বা ওয়ারেন্ট আছে কি-না জানতে চাইলে পুলিশ কোন কিছু দেখাতে পারনি। জোরপূর্বক তাকে বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন সাংবাদিক আনোয়ার। পরদিন ৩টায় ভ্রাম্যমান আদালতে পাঠান। আদালত তাকে বেকসুর খালাস দেওয়া হয়। তাহলে কেনো তাকে গ্রেফতার করা হয়েছিল প্রশ্ন রাখেন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হুমায়ুন কবির, সাংবাদিক নেতা টিটু, ডিইউজের সাবেক নির্বাহী সদস্য জেসমিন জুঁই, সদস্য তাজুল ইসলাম, মো: রাসেল, সদস্য তাজউদ্দীন, মো: আফসার ও মো: আসলাম প্রমূখ।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলায় কারাবন্দী সাংবাদিকদের জামিন প্রদানসহ সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিকদের তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে সাংবাদিক হয়রানি বন্ধের দাবি তোলেন।


More News Of This Category