শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভাতার টাকা না পেয়ে ঈদ আনন্দ মলিন ১৩ হাজার পরিবারের

ঝিনাইদহ / ৬৭ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ১৩ হাজার ৫৫৫ জন অসহায় ভাতাভোগীর কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। সরকারি দপ্তরের কারিগরি জটিলতায় ঈদের আনন্দ এখন যেন তাদের বিষাদে পরিণত হয়েছে।

 

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলায় মোট ১৩ হাজার ৫৫৫ জন ভাতাভোগী রয়েছেন। এর মধ্যে ৬ হাজার ২০৬ জন বয়স্ক, ২ হাজার ৯৭০ জন বিধবা এবং ৪ হাজার ৩৭৯ জন প্রতিবন্ধী।

সরকারি বিধি অনুযায়ী ঈদের আগে প্রত্যেকের তিন মাসের ভাতার টাকা একসঙ্গে পাওয়ার কথা ছিল। সেই লক্ষ্যেই গত ৩ মার্চ ভাতার টাকা ছাড়ের জন্য দাখিল করা হয়। তবে ঈদের ছুটিতে ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে গেলেও টাকা ঢোকেনি ভাতাভোগীদের মোবাইলে।

গোলজার উদ্দিন নামে এক ভাতাভোগী বলেন, ‘ঈদের বাকি আর একদিন।

 

এখনো আমরা ভাতার টাকা পাইনি। এবারে আমাদের মনে হয় পরিবার নিয়ে ঈদ করা হবে না।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বশির আহম্মেদ বলেন, ‘আমরা সময়মতো সবকিছু দাখিল করেছি। কেনো এমন হলো বুঝতে পারছি না।

যারা অফিসে আসছিলেন, তাদের কথা দিয়েছিলাম ঈদের আগে টাকা পাবেন। এখন টাকা না পাওয়ায় আমি নিজেও মর্মাহত।’

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এনামুল হাসান কালের কণ্ঠকে বলেন, ‘সমাজসেবা অধিদপ্তর থেকে ৩ তারিখের মধ্যে কাগজপত্র দাখিল করতে বলা হয়েছিল যাতে ঈদের আগে টাকা দেওয়া যায়। আমরা সে অনুযায়ী কাজ করেছি। তবে অধিদপ্তর কেনো টাকা ছাড়ল না, সেটা সংশ্লিষ্টরা ভালো বলতে পারবে।


More News Of This Category