রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভাঙ্গায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর ‌আত্মহত্যা

জেলা প্রতিনিধি ফরিদপুর / ৭৯ প্রকাশিত সময়:
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ভাঙ্গায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর ‌আত্মহত্যা

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তামান্না (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার
বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে উপজেলার আলগী ইউনিয়নের বড় মানিকদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তামান্না বড় মানিকদি গ্রামের ইয়াসিন মাতুব্বরের স্ত্রী এবং সাহেদ আলী মাতুব্বরের পুত্রবধূ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে তামান্না তার দাদি আয়েশা বেগমের সঙ্গে খাবার খেয়ে স্বামীর পশ্চিম ভিটায় অবস্থিত দোচালা টিনের বসতঘরে যান। এ সময় বাড়িতে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি কেউ উপস্থিত ছিলেন না।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে তামান্নার শ্বশুর সাহেদ আলী মাতুব্বর বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর থেকে তার ২০ মাস বয়সী ছেলে ওমর ফারুকের কান্নার শব্দ শুনতে পান। পরে ঘরে প্রবেশ করে তিনি তামান্নাকে জর্জেট ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তামান্নাকে নিচে নামান।
খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তামান্নার বাবা-মা বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category