রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বেঞ্চের ১১ খেলোয়াড় মাঠে নামিয়ে কলম্বিয়াকে শক্তি প্রদর্শন করল ফ্রান্স

অনলাইন ডেক্স / ৩৯ প্রকাশিত সময়:
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছে ফ্রান্স। অবাক করা বিষয়, মাত্র ৩ দিনের ব্যবধানে পুরো একাদশই বদলে ফেললেন কোচ দিদিয়ের দেশম। ব্রাজিলের বিপক্ষে খেলা একাদশের কাউকেই কলম্বিয়ার বিপক্ষে দলে রাখেননি তিনি।

বেঞ্চ থেকে প্রথম একাদশে সুযোগ পেয়েই আলো ছড়ালেন তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়ে।তার জোড়া গোলে প্রস্তুতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স।

 

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল ফ্রান্স। প্রথমার্ধে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও জালে বল জড়ান দুয়ে। ফ্রান্সের অন্য গোলটি করেন মার্কাস থুরাম।

কলম্বিয়ার হয়ে সান্ত্বনার গোলটি করেন জামিন্তন কাম্পাজ। 

নিজের ৩৫তম জন্মদিনে অধিনায়কত্ব করেন ফ্রান্সের মাঝমাঠের ‘ফুসফুস’খ্যাত এনগোলো কান্তে। বদলি একাদশ নিয়েও দারুণ পারফরম্যান্স দেখায় ফরাসিরা।

ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া।

বাঁ দিক থেকে দারুণ একটি ক্রস এলেও সেটি কাজে লাগাতে পারেনি তারা। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। 

২৯তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুয়ের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। প্রথমার্ধের শেষদিকে ডান দিক থেকে ভেসে আসা ক্রসে লাফিয়ে হেডে গোল করেন থুরাম।দ্বিতীয়ার্ধের শুরুতে কলম্বিয়ার একটি সম্ভাবনাময় আক্রমণ ঠেকিয়ে দেয় ফ্রান্সের রক্ষণভাগ।এরপর দ্রুত পাল্টা আক্রমণে তৃতীয় গোল পায় ফ্রান্স। ডান দিক দিয়ে এগিয়ে যাওয়া থুরামের নিচু ক্রস থেকে সহজেই বল জালে পাঠান দুয়ে।

 

ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ দেয় কলম্বিয়া। বক্সের ভেতরে ঢুকে জোরালো শটে বল জালে জড়ান কাম্পাজ।

শেষ সময়ে কিলিয়ান এমবাপ্পে মাঠে নামলেও গোলের দেখা পাননি। একটি সুযোগ হাতছাড়া করার পাশাপাশি অতিরিক্ত সময়ে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ফলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছোঁয়ার অপেক্ষা দীর্ঘ হলো তার।


More News Of This Category