শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নিজামী, কাদের মোল্লা, সাঈদীর জন্য সংসদে শোকপ্রস্তাব

অনলাইন ডেক্স / ৩৯ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তোলা শোকপ্রস্তাবে যুক্ত করা হলো মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদসহ প্রয়াত কয়েকজন জামায়াত নেতার নাম।

বিরোধী দল শোক প্রস্তাবে তাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি করলে তা গ্রহণ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধীদলীয় উপনেতা যাদের নাম উল্লেখ করেছেন, সেগুলো শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।

এর আগে শোকপ্রস্তাবের ওপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা হয়।এরপর শহীদ জুলাইযোদ্ধাদের নিয়ে আলোচনা করা হয়। খালেদা জিয়া ও জুলাইযোদ্ধাদের শোকপ্রস্তাব নিয়ে আলোচনার পর শোকপ্রস্তাব গৃহীত হলো বলে ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

বৃহস্পতিবার অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতি শেষে রেওয়াজ অনুযায়ী শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়।

এ সময় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম শোকপ্রস্তাবে যুক্ত করার প্রস্তাব ওঠে।পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেগুলো অন্তর্ভুক্ত করার কথা জানান। তিনি বিএনপির সাবেক এমপি ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর নামও যুক্ত করে নেন। সংসদে আলোচনা শেষে শোকপ্রস্তাব গৃহীত হয়।


More News Of This Category