সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দুর্ভোগের শেষ কোথায়, সরাই চন্ডী, ধোপা পাড়া, রহিমপুর, রাজাপুর, মাছুয়াকান্দি, পদম পাল, রঘুর গাতি, হরিণাহাটা, চর পদম পাল সহ বেশ কয়েক গ্রামের মানুষের ব্যাপক দুর্ভোগ,,

মোহাম্মদ ইনফাব আলী জেলা প্রতিনিধ / ২৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

দুর্ভোগের শেষ কোথায়,
সরাই চন্ডী, ধোপা পাড়া, রহিমপুর, রাজাপুর, মাছুয়াকান্দি, পদম পাল, রঘুর গাতি, হরিণাহাটা, চর পদম পাল সহ বেশ কয়েক গ্রামের মানুষের ব্যাপক দুর্ভোগ,,
দীর্ঘ আশ্বাসের পর হচ্ছে না সেতু। সিরাজগঞ্জ সদর উপজেলা বহুলি ইউনিয়ন সরাই চন্ডী, মাছুয়াকান্দি, রহিমপুর, ধোপা পাড়া সহ প্রায় ১০ থেকে ১৫ গ্রামের মানুষের দৈনিক তাতায়াতের একমাত্র মাধ্যমই হলো এই বাশের সাঁকো,জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন এই বাশের সাঁকো, নদীর ওপারে রয়েছে স্কুল, কলেজ,মাদ্রাসা ও কিন্ডার গার্ডেন স্কুল। এখান দিয়ে ছোট ছোট ছেলেমেয়ে যাতায়াত করে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ওপারে রয়েছে হাট, এই হাটে প্রায় ১০ থেকে ১২ গ্রামের মানুষ সাকোর উপর দিয়ে যাতায়াত করে, অনেক কষ্ট করে বয়স্ক মানুষেরা এই সাকো পার হয়,ওপারে রয়েছে আরও একটি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, এই সাকোর ওপর দিয়ে অসুস্থ মানুষদের নিয়ে হাসপাতালে যেতে খুব কষ্ট হয়, যখন বর্ষার দিনে পানি আসে, বাসের সাঁকোটি তলিয়ে যায়, ছোট ছোট বাচ্চাদের গার্জিয়ানরা এসে পার করে দেয়,এমনকি কিছু কিছু দুর্ঘটনাও ঘটে এই কথাগুলো এলাকাবাসী জানায়। পরিশেষে এলাকাবাসীর দাবি একটি সেতু, একটি সেতু হলে তাদের জীবনমান স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে বলে জানায় এলাকাবাসী।


More News Of This Category