রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি / ৪৪ প্রকাশিত সময়:
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত

মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ঝালকাঠি পৌর মিনি পার্কে এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এবং এর অঙ্গসংগঠন ইয়াস ব্লাড ব্যাংক, ঝালকাঠি।
কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করেন। এতে প্রায় অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবে তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারেন।
আয়োজকরা জানান, একজন মানুষের নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা বা জরুরি চিকিৎসা পরিস্থিতিতে দ্রুত রক্তের প্রয়োজন হলে রক্তের গ্রুপ জানা থাকলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সহজ হয়। একটি ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, মানুষের মধ্যে রক্তদানে আগ্রহ সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম


More News Of This Category