জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে অর্থ দাবি করছে বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এনবিআর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনবিআর এক বিজ্ঞপ্তিতে বলেছে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে।প্রতারক চক্রটি এর আগেও ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীগণসহ সর্বস্তরের জনগণকে এই প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করেছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :