শিরোনামঃ
কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন লক্ষ্মীপুর নিবাসী বেদানা বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ যুবদল নেতার চায়নাবাঁধ-১ এ ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল, বিনোদনে মেতেছে সিরাজগঞ্জবাসী*  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী ভাঙ্গা ভিজিএফের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা নাসার

অনলাইন ড্রেস / ৩১ প্রকাশিত সময়:
বুধবার, ২৭ মে, ২০২৬

চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছে নাসা। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতে চাঁদে মানব উপস্থিতি স্থায়ী করার পরিকল্পনার অংশ হিসেবে রোবোটিক ল্যান্ডার, ‘হপিং ড্রোন’ এবং বিশেষ যান পাঠানো হবে।

 

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পে একাধিক বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ‘ব্লু অরিজিন’ও।

 

যুক্তরাষ্ট্রের লক্ষ্য, ২০২৯ সালের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও চাঁদে আমেরিকান নভোচারী অবতরণ করানো। তবে এই লক্ষ্য অর্জনের দৌড়ে যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী চীন।

 

 

দেশটি ২০৩০ সালের মধ্যে নিজস্বভাবে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

গত সোমবার (২৫ মে) চীন তাদের ‘শেনঝৌ-২৩’ মহাকাশযান উৎক্ষেপণ করেছে, যার মাধ্যমে তিয়ানগং স্পেস স্টেশনে নতুন নভোচারী দল পাঠানো হয়েছে।

 

অন্যদিকে, গত মার্চে নাসা জানায়, চাঁদের দক্ষিণ মেরুতে ২০৩২ সালের মধ্যে পারমাণবিক ও সৌরশক্তি নির্ভর একটি স্থায়ী ঘাঁটি নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলারের কর্মসূচি নেওয়া হয়েছে।মঙ্গলবার (২৬ মে) নাসার অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড আইজ্যাকম্যান বলেন, এই পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র চাঁদ নিয়ে গবেষণায় আরো এগিয়ে যাবে।

 

 

এই ঘাঁটি নির্মিত হলে সেখানে বৈজ্ঞানিক গবেষণা চালানো যাবে, মূল্যবান সম্পদ অনুসন্ধান করা সম্ভব হবে এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাত্রাও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, নাসার এই সময়সূচি বাস্তবসম্মত নয়। যুক্তরাষ্ট্রের অ্যাপোলো-পরবর্তী নতুন চন্দ্র অভিযান ‘আর্টেমিস-২’ সফল হলেও, বিজ্ঞানীদের একাংশের মতে চীনই প্রথম দেশ হতে পারে যারা আবারও চাঁদে মানুষ অবতরণ করাবে।

 

ইউনিভার্সিটি অব ওপেনের লুনার সায়েন্টিস্ট ড. সিমিওন বার্বার বলেন, নাসা এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং তাদের ল্যান্ডিং প্রযুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকায় চীন এগিয়ে যেতে পারে।


More News Of This Category