শিরোনামঃ
কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন লক্ষ্মীপুর নিবাসী বেদানা বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ যুবদল নেতার চায়নাবাঁধ-১ এ ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল, বিনোদনে মেতেছে সিরাজগঞ্জবাসী*  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী ভাঙ্গা ভিজিএফের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ যুবদল নেতার

অনলাইন ড্রেস / ২০ প্রকাশিত সময়:
শনিবার, ৩০ মে, ২০২৬

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ২০ হাজার ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৩০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর শিবু মার্কেট এলাকায় দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করেন ফতুল্লা থানা যুবদল নেতা রুবেল হোসেন।

 

 

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

এ বিষয়ে যুবদল নেতা রুবেল হোসেন বলেন, ‘শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার অন্যতম পথপ্রদর্শক। তাঁর আদর্শকে ধারণ করেই আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই খাবার বিতরণ কর্মসূচি সেই প্রয়াসেরই অংশ।’

তিনি আরো বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করাই শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের অন্যতম শিক্ষা। সেই আদর্শ বাস্তবায়নে আমরা মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখব।’

 

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সুমন, রিয়াদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

 


More News Of This Category