শিরোনামঃ
কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন লক্ষ্মীপুর নিবাসী বেদানা বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ যুবদল নেতার চায়নাবাঁধ-১ এ ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল, বিনোদনে মেতেছে সিরাজগঞ্জবাসী*  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী ভাঙ্গা ভিজিএফের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে নিজেকে সম্পূর্ণ ‘ফিট’ দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ড্রেস / ২৮ প্রকাশিত সময়:
বুধবার, ২৭ মে, ২০২৬

আগামী মাসেই ৮০ বছরে পা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বয়স ও স্বাস্থ্য নিয়ে নানা আলোচনার মাঝেই গত মঙ্গলবার মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে তার বার্ষিক শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

 

 

পরীক্ষা শেষে ট্রাম্প আশ্বস্ত করে জানিয়েছেন, তার শরীরের সবকিছু ‘একেবারে ঠিকঠাক’ আছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প এই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কথা জানান। তবে পরীক্ষার সুনির্দিষ্ট কোনো মেডিক্যাল রিপোর্ট বা বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।

 

উল্লেখ্য, ট্রাম্প প্রায়শই নিজেকে তার পূর্বসূরি জো বাইডেনের চেয়ে অনেক বেশি কর্মঠ ও শারীরিকভাবে ফিট হিসেবে দাবি করে আসছেন।জো বাইডেন গত বছর ৮২ বছর বয়সে মার্কিন প্রেসিডেন্টের পদ ছেড়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে সম্পূর্ণ ফিট দাবি করলেও সাম্প্রতিক সময়ে তার কিছু শারীরিক উপসর্গ নিয়ে বেশ আলোচনা চলছিল। সম্প্রতি তার ঘাড়ে কিছু লালচে দাগ বা ফুসকুড়ি দেখা গেছে। হোয়াইট হাউসের প্রধান চিকিৎসক শন বারবাবেলা এ বিষয়ে জানিয়েছেন, এটি গুরুতর কিছু নয়।

 

 

ঘাড়ের এই দাগের চিকিৎসার জন্য ট্রাম্প একটি সাধারণ ক্রিম ব্যবহার করছেন, যা মূলত একটি ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে ট্রাম্পের গোড়ালি ফোলা এবং হাতে কালশিটে দাগের কিছু ছবি প্রকাশ পেয়েছিল, যা তখন মেকআপ দিয়ে লুকানোর চেষ্টা করা হয়েছিল বলে গুঞ্জন ওঠে। এ প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানান, পায়ের ফোলাভাবটি ছিল একটি সাধারণ শিরার সমস্যা। আর প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে হাত মেলানোর কারণে তার হাতে সাময়িক কালশিটে পড়েছিল।

 

মেডিক্যাল টিম স্পষ্ট করেছে যে, ট্রাম্পের শরীরে ‘ডিপ ভেইন থ্রম্বোসিস’ বা ধমনিজনিত মারাত্মক কোনো রোগের লক্ষণ পাওয়া

যায়নি।হোয়াইট হাউসের চিকিৎসক বারবাবেলা জানান, গত অক্টোবরে ট্রাম্পের একটি এমআরআই পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্টের বরাতে তিনি দাবি করেন, ট্রাম্পের হৃদযন্ত্রের কার্যক্ষমতা ও বয়স তার প্রকৃত বয়সের তুলনায় অন্তত ১৪ বছর কম। অর্থাৎ, ৮০ ছুঁইছুঁই বয়সেও তার হার্ট ৬৬ বছর বয়সীর মতো সচল।

 

এদিকে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি মিটিংয়ে ট্রাম্পের ঘুমিয়ে পড়ার দৃশ্য সংবাদমাধ্যমে আসার পর তা নিয়ে ট্রাম্প শিবিরের কর্মকর্তাদের মাঝে আলোচনা তৈরি হয়। তবে এ বিষয়ে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প কর্মকর্তাদের বলেন, ‘আমি আসলে ঘুমাইনি। আমি শুধু চোখ বন্ধ করে রেখেছিলাম; কারণ, আমি সেই বিরক্তিকর মিটিংগুলো থেকে দ্রুত বের হতে চাচ্ছিলাম।’

 


More News Of This Category