শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইসরায়েলি হামলায় নিহত লেবাননের চিকিৎসাকর্মী, উদ্বেগ আইসিআরসির

অনলাইন ডেক্স / ৩৬ প্রকাশিত সময়:
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন শহরে ইসরায়েলি হামলায় লেবানিজ রেড ক্রসের এক চিকিৎসক (প্যারামেডিক) নিহত হয়েছেন। নিহতের নাম হাসান বদাউই।

আলজাজিরার খবরে বলা হয়, রবিবার এই হামলার পর বিষয়টি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) লেবাননে চিকিৎসা কর্মীদের ওপর হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সংস্থাটি বলেছে, জীবন বাঁচাতে নিয়োজিত মানুষের মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক এবং এটি বেসামরিক নাগরিকদের সেবায় বড় প্রভাব ফেলছে।

আইসিআরসির লেবানন প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর বলেন, ‘অন্যের জীবন বাঁচাতে গিয়ে  জীবন উৎসর্গ করা চিকিৎসকদের হারানো অত্যন্ত কষ্টের। কারণ ক্ষতিগ্রস্ত হওয়া সাধারণ মানুষেরাই তাদের সহায়তার ওপর নির্ভরশীল।’

তিনি আরো বলেন, ‘চিকিৎসক ও মানবকল্যাণে নিয়োজিত কর্মীদের অবশ্যই সুরক্ষা দিতে হবে।তারা যেন আহতদের কাছে পৌঁছে সহায়তা দিতে পারেন এবং নিরাপদে ফিরে আসতে পারেন, তা নিশ্চিত করতে হবে।’

 

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সব পক্ষকে আহ্বান জানিয়েছে, তারা যেন আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলে এবং সংঘাতে চিকিৎসা ও মানবকল্যাণে নিয়োজিত কর্মীদের সুরক্ষা নিশ্চিত করে।


More News Of This Category