শিরোনামঃ
স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সেমিনার রুমে এসি সংযোজন উদ্বোধন ভাষাগত দক্ষতা বাড়লে কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী ভারত থেকে আরো ৫ হাজার টন ডিজেল আসা শুরু জ্বালানি সংকটে নগরায়ণ কৌশল বদলের বিকল্প নেই : আইপিডি রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে ঝালকাঠি শ্মশানঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ইসরাত সুলতানা ইলেন ভূট্রো বাঘা থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসমিসহ আটক ৪
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে

অনলাইন ডেক্স / ২৪ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন তাদের অবদান জাতি স্মরণ রাখবে। গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর ত্যাগ দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে।’

শুক্রবার (১৭ এপ্রিল) হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদে জুমার নামাজ শেষে গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় বিএনপি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি নতুন ধারায় এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

 

শহীদ উদ্দীনচৌধুরী এ্যানি বলেন, ‘২ মে তারেক রহমানের সিলেট সফরের সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘একসময়ের গুরুত্বপূর্ণ এ নদীটি বর্তমানে প্রায় খালে পরিণত হয়েছে। নদী পুনরুদ্ধারের মাধ্যমে সিলেট অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্ত্রী বলেন, ‘বিএনপি সব সময় সিলেটবাসীর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দল-মত-নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের অঙ্গীকার।’

মন্ত্রী বলেন, ‘অতীতে সংঘটিত নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে মূল্যায়ন করা হবে। দেশের মানুষের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।


More News Of This Category